গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং অনলাইন লেনদেনের গোপনীয়তা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ।
আপনি যখন আমাদের ওয়েবসাইটে সার্ভিস বুকিং করেন বা পণ্য অর্ডার করেন, তখন আমরা আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস, ঠিকানা এবং ডিভাইসের সমস্যার বিবরণ সংগ্রহ করে থাকি। এই তথ্যগুলো শুধুমাত্র আপনার অর্ডার প্রসেসিং, সার্ভিস টিকিট ট্র্যাকিং এবং কাস্টমার সাপোর্ট প্রদানের কাজে ব্যবহৃত হয়।
অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আমরা SSL এনক্রিপ্টেড এবং বাংলাদেশ ব্যাংক অনুমোদিত নিরাপদ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করি। গ্রাহকের কার্ড নম্বর, পিন বা মোবাইল ব্যাংকিং পাসওয়ার্ড আমাদের সার্ভারে সংরক্ষণ করা হয় না।
আমরা গ্রাহকের কোনো ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষ বা মার্কেটিং কোম্পানির কাছে বিক্রি বা হস্তান্তর করি না। শুধুমাত্র পণ্য ডেলিভারীর প্রয়োজনে কুরিয়ার সার্ভিস বা পেমেন্ট যাচাইকরণের জন্য সংশ্লিষ্ট গেটওয়ের সাথে প্রয়োজনীয়টুকু শেয়ার করা হতে পারে। এছাড়া আইনি বাধ্যবাধকতা থাকলে সরকারি সংস্থার চাহিদা অনুযায়ী তথ্য প্রদান করা হতে পারে।
কম্পিউটার, ল্যাপটপ বা স্টোরেজ ডিভাইস রিপেয়ার ও ডেটা রিকভারির সময় গ্রাহকের ব্যক্তিগত ফাইল ও ডেটার শতভাগ গোপনীয়তা রক্ষা করা আমাদের প্রাতিষ্ঠানিক অঙ্গীকার।
ব্যবহারকারীর সেশন ও ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করতে আমাদের সাইটে কুকিজ ব্যবহৃত হয়। প্রতিষ্ঠান যেকোনো সময় এই গোপনীয়তা নীতি পরিমার্জন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে।
গোপনীয়তা নীতি সম্পর্কে যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগ করুন:
Shawon Computers & Solution Center
দোকান নং: ০৬, কাসাফ শপিং সেন্টার, ৩য় তলা, চিটাগাং রোড, নারায়ণগঞ্জ।
মোবাইল: +880 1912-778173 | ইমেইল: info@shawoncomputers.com.bd